
সোমবার (২৭শে এপ্রিল) পূর্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে দুপুর ১২ টায় টাওয়ার অব লন্ডনের উদ্দেশ্যে আনন্দযাত্রা শুরু করা হয়।
এ সময় উপস্থিত হয়ে ট্যুর রিপোর্টিং এ অংশ গ্রহণ করেন-ইউকে বাংলা রিপোর্টীর্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রহমান, সেক্রেটারী জেনারেল আব্দুল বাছির, সহ-সভাপতি এস কে এম আশরাফুল হুদা,
এসিসটেন্ট সেক্রেটারী আসমা মতিন, এসিসটেন্ট সেক্রেটারী এ রহমান অলি, ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড ফ্যাসিলেটিজ সেক্রেটারী ইমরান তালুকদার,
রিপোর্টার্স ইউনিটির সদস্য শাখাওয়াত ইসলাম ফরাজী, প্রভাষক আবদুর রহিম ও হ্যাপী শারমিন সহ আরো অনেকে।
টেমস নদীর তীরে টাওয়ার অব লন্ডনে পৌঁছে প্রায় তিনঘন্টা রাজকীয় দূর্গের বিভিন্ন ভবন, মিউজিয়াম ভিজিট করে ও ট্যুর রিপোর্টিং সম্পন্ন করে বক্তারা বলেন- আজকে আমরা অনেককিছু শুনলাম, জানলাম, দেখলাম।
তারা আরো বলেন- টাওয়ার অব লন্ডন হলো টেম্স নদীর তীরে অবস্থিত লন্ডনের একটি ঐতিহাসিক দুর্গ, প্রাসাদ ও জাদুঘর। এটি প্রায় ১,০০০ বছর ধরে ব্রিটিশ ইতিহাসের সাক্ষী ।
এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যা মূলত রাজা উইলিয়াম দ্য কনকারর ১০৭৮ সালে একটি রাজকীয় দুর্গ ও কারাগার হিসেবে নির্মাণ করেছিলেন ।
এটি বর্তমানে লন্ডনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা হিস্টোরিক রয়্যাল প্যালেসেস দ্বারা পরিচালিত হয়ে আসছে।
