শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের আরও তিনটি জোনাল কমিটির অনুমোদন ও হস্তান্তর
যুক্তরাজ্যে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনটির অন্তর্ভুক্ত আরো তিনটি জোনাল কমিটি ১৩/১০/২০২৬ ইং অনুমোদন ও হস্তান্তর করা হয়েছে।যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর সঞ্চালনায় সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে কমিটি গুলো হস্তান্তর করা হয়।অনুমোদিত কমিটি গুলো হলো— ইস্ট লন্ডন যুবদল, নিউহ্যাম যুবদল ও নিউপোর্ট যুবদল।















