২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প শরীয়তপুর প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর ২০২৪) পৌরসভা এলাকায় শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও কারা নির্যাতিত যুবদল নেতা মাহবুব আলম খায়ের এর নেতৃত্বে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. মোহাম্মদ নুরুজ্জামান সিপন।…
