চা পান করতে গিয়ে নিষিদ্ধ সংগঠনের নেত্রী আটক
স্টাফ রিপোর্টার, বরিশাল চা পান করতে দোকানে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রী টিকলি শরীফ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আটক টিকলি শরীফ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনা…
