নিখোঁজের ১০ দিন পর শিশু কন্যার লাশ উদ্ধার |
পাশের বাড়িতে রাতে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ আজ মঙ্গলবার সকালে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর দক্ষিণ পশ্চিম পাড়া গ্রামের। উদ্ধার হওয়া তাসলিমা আক্তার মাহি (১০) ওই গ্রামের সবুজ সরদারের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ছিলো। আজ মঙ্গলবার সকালে একই গ্রামের হেলাল সরদারের স্ত্রী কাজল…
