যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাবাসীর সংগঠন ফটিকছড়ি কমিউনিটি ইউকে
যুক্ত এর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ০১ মার্চ শনিবার পূর্ব লন্ডনের লেভিস বাইটস রেস্টুরেন্টে অনুষ্ঠিত মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আহমেদ আজম। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কাজী ফয়েজুল আলম। সংগঠনের সদস্য সচিব শেখ মোঃ নাসের এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন…
