ভ্রাম্যমান আদালতে যুবকের এক বছরের কারাদন্ড
সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি জমিতে দোকান ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবককে এক বছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত সাইফুল জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। শুক্রবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ…
