লাখ টাকার অসুস্থ্য গরু ৩০ হাজারে বিক্রি!
লাখ টাকা মূল্যের গরু মাত্র ৩০ হাজার টাকায় স্থানীয় মাংস বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। অসুস্থ গরুটি গাড়িতে ওঠানোর আগেই মারা গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে গৃহস্তের বাড়ির পাশে বসেই তড়িঘড়ি করে মরা গরুটি জবাই করে ট্রলিযোগে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করেছেন মাংস বিক্রেতারা। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের।…
