বরিশালের আড়তে ইলিশ সংকট*লাখ টাকা ছাড়িয়েছে কেজি সাইজের ইলিশের মণ
বরিশাল নগরীর মাছের আড়তে ইলিশ সংকটের কারণে বেড়েছে দাম। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। পাইকারি বাজার বা মোকামগুলোতে আমদানি না বাড়লে ইলিশের দাম আরও বাড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার সকালে নগরীর পোর্টরোড বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে এখন যে ইলিশ পাওয়া যায় তার সিংহভাগই আকারে কেজি সাইজের নিচে। কেজি সাইজের ওপরে ইলিশের আমদানি নেই বললেই চলে।…
