নন্দীগ্রামে যুব জামায়াতের নেতার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত
নন্দীগ্ৰাম (বগুড়া) প্রতিনিধি : সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব জামায়াতের পৌর সভাপতি মো: রাকিব হাসানের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী নন্দীগ্রাম পৌর শহর শাখা।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি )জামায়াতে ইসলামী নন্দীগ্রাম পৌর শহর শাখার আমির জাহিদুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল আলীমের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।…
