চাচাকে হত্যা করে পাথর বেঁধে লাশ ফেলা হয় নদীতে ১২ দিন পর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, বরিশাল পূর্ব শত্রুতার জেরধরে আপন চাচাকে পরিকল্পিতভাবে সহযোগিদের নিয়ে হত্যা করে পাথর বেঁধে লাশ ফেলা হয়েছিলো নদীতে। ঘটনার ১২দিন পর পুলিশ আটক ভাতিজার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত মাহাবুব হাওলাদার (৫০) বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডুপাশা গ্ৰামের সেকেন্দার আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের আপন ছোট ভাই…
