জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র এজিএম ২০২৪
বৃটেনে অবস্থানরত জগন্নাথপুরবাসীর ঐতিহ্যবাহী সংগঠন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে লন্ডনের একটি হলে সংগঠনের সভাপতি মোঃ চন্দন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক সৈয়দ আশফাক আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর স্পীকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…
