ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির টাওয়ার অব লন্ডনে ট্যুর রিপোর্টিং সম্পন্ন ,

টাওয়ার অব লন্ডন ভিজিট ও ট্যুর রিপোর্টিং এর সময় চিত্রগ্রহণ ছবি:

সোমবার (২৭শে এপ্রিল) পূর্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে দুপুর ১২ টায় টাওয়ার অব লন্ডনের উদ্দেশ্যে আনন্দযাত্রা শুরু করা হয়। 

এ সময় উপস্থিত হয়ে ট্যুর রিপোর্টিং এ অংশ গ্রহণ করেন-ইউকে বাংলা রিপোর্টীর্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রহমান, সেক্রেটারী জেনারেল ⁠আব্দুল বাছির, সহ-সভাপতি এস কে এম আশরাফুল হুদা,

এসিসটেন্ট সেক্রেটারী আসমা মতিন, এসিসটেন্ট সেক্রেটারী এ রহমান অলি, ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড ফ্যাসিলেটিজ সেক্রেটারী ইমরান তালুকদার,

রিপোর্টার্স  ইউনিটির  সদস্য শাখাওয়াত ইসলাম ফরাজী, প্রভাষক আবদুর রহিম ও হ্যাপী শারমিন সহ আরো অনেকে।

টেমস নদীর তীরে টাওয়ার অব লন্ডনে পৌঁছে প্রায় তিনঘন্টা রাজকীয় দূর্গের বিভিন্ন ভবন, মিউজিয়াম ভিজিট করে ও ট্যুর রিপোর্টিং সম্পন্ন করে বক্তারা বলেন- আজকে আমরা অনেককিছু শুনলাম, জানলাম, দেখলাম।

তারা আরো বলেন- টাওয়ার অব লন্ডন হলো টেম্‌স নদীর তীরে অবস্থিত লন্ডনের একটি ঐতিহাসিক দুর্গ, প্রাসাদ ও জাদুঘর। এটি প্রায় ১,০০০ বছর ধরে ব্রিটিশ ইতিহাসের সাক্ষী ।

এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যা মূলত রাজা উইলিয়াম দ্য কনকারর ১০৭৮ সালে একটি রাজকীয় দুর্গ ও কারাগার হিসেবে নির্মাণ করেছিলেন । 

এটি বর্তমানে লন্ডনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা হিস্টোরিক রয়্যাল প্যালেসেস দ্বারা পরিচালিত হয়ে আসছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *