যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাবাসীর সংগঠন ফটিকছড়ি কমিউনিটি ইউকে

যুক্ত এর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ০১ মার্চ শনিবার পূর্ব লন্ডনের লেভিস বাইটস রেস্টুরেন্টে অনুষ্ঠিত মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আহমেদ আজম।

মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কাজী ফয়েজুল আলম। সংগঠনের সদস্য সচিব শেখ মোঃ নাসের এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা মোঃ ইমরান ও আজমল করিম (জুয়েল)।

মাহফিলে যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়িবাসী ছাড়াও বাংলাদেশী কমিউনিটির সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

ইফতার শুরু আগে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।

এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের আহ্বায়ক কাজী ফয়েজুল আলম, সদস্য সচিব শেখ নাসের, জাকির আলম, ঈসাক চৌধুরি, আক্তারুল আলম (আফসার),

কমিটির সদস্য আজমল করিম জুয়েল, সরওয়ার হোসেন, এমদাদ হোসেন, জাহিদুল আলম মাসুদ, নুরুল আলম, সৈয়দ রাসেল, সাইফুল আজম, জয়নাল আবেদীন, ইব্রাহিম জাহান, আলতাফ হোসেনসহ আরো অনেকে।

এসময় ভবিষ্যতে ফটিকছড়ি কমিউনিটি ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানসহ আরো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান সংগঠনের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *