মরহুম কামাল উদ্দিন খোকনের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলেই তার দীর্ঘ জীবদ্দশায় মানবতার কল্যাণে নিবেদিত থেকে কাজ করা ও এলাকাবাসীর যেকোনো প্রয়োজনে নিঃশর্ত সহযোগিতা করার কথা স্মরণ করেন।

মরহুম কামাল উদ্দিন খোকনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

আব্দুল বাছির::ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র সাবেক সভাপতি মরহুম কামাল উদ্দিন খোকন এর স্মরণে পুর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা নুর উদ্দিন শানুর।
আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।
শোকসভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম, পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঈসমাইল আহমদ।


মরহুম কামাল উদ্দিন খোকনের স্মৃতিচারণ করেন তার বাল‍্যবন্ধু আমেরিকা প্রবাসী সাদিকুর রহমান ও ঢাকাদক্ষিণ উন্নয়ন সাবেক সাধারণ সম্পাদক আবজল হোসেন।
শোকসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সাফরন ওয়াল্ডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলর জোবায়ের খান মিলন, উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুরমিয়া, দেলওয়ার হোসেন লেবু, রুহুল আমিন সেলিম, মস্তফা আহমদ, সালেহ আহমদ ও সাবেক স্পিকার আহবাব হোসেন।


মরহুম কামাল উদ্দিন খোকনের পুত্র আরিফ সিদ্দিকী তার বক্তব্য বলেন আমরা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটি ও সকল সদস্যের প্রতি আপনাদের আন্তরিক সমবেদনা এবং আমার পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করার জন্য।


কার্যনির্বাহী কমিটির পক্ষে আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি ইয়ামীম দিদার, দেলওয়ার আহমদ শাহান, ট্রেজারার জাকির হোসেন, এসিসটেন্ট সেক্রেটারি মোহাম্মদ শামীম আহমদ, ফান্ড রাইজিং সেক্রেটারি সোহেল আহমদ, সদস্য মামুনুর রশীদ খান, খালেদ আজিম উদ্দিন জামাল, ইকবাল আহমদ চৌধুরী, মামুন আহমদ, আজিজুর রহমান।


আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নেজাম উদ্দিন নজরুল, খায়রুল আলম ক‍্যারল, মুহিতুর রহমান, আহমদ হোসেন সুজা, আব্দুল কাদির, সাইফুল আলম, সুহেদ আহমদ, মারুফ আহমদ, নুরুল হক, সোহেল আহমদ, রিয়াজ উদ্দিন, কামাল শাহরিয়ার, আব্দুল মুহিত, দিলু চৌধুরী, শাহজাহান খান, মোহাম্মদ পাপ্পু, রেজওয়ান শিবলু, রেদওয়ান হোসেন রেজা, শাহ শরীফ উদ্দিন, তাওকির খান, তাজুল ইসলাম, নাসিফ আহমেদ, জাবের আহমেদ খান, নুর মোহাম্মদ সুমন, তাজ উদ্দিন প্রমুখ।


মরহুম কামাল উদ্দিন খোকনের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলেই তার দীর্ঘ জীবদ্দশায় মানবতার কল্যাণে নিবেদিত থেকে কাজ করা ও এলাকাবাসীর যেকোনো প্রয়োজনে নিঃশর্ত সহযোগিতা করার কথা স্মরণ করেন।
শোকসভা ও আলোচনা শেষে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


মরহুম কামাল উদ্দিন খোকন সহ সকল মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সদস্য মাওলানা মোহাম্মদ জঈনউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *