
প্রিয় বাংলাদেশী কমিউনিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ সেন্টারের অনুমোদন ছাড়াই অননুমোদিত ভূয়া সদস্যপদ ফর্ম কমিউনিটিতে প্রচার করা হচ্ছে। এই ধরনের ফর্ম বাংলাদেশ সেন্টার সার্কুলেশন করে নাই। এ ব্যাপারে আমরা আপনাদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। অনুগ্রহ করে নিশ্চিত করুন যে সমস্ত আবেদন এবং সংশ্লিষ্ট অর্থ প্রদান যথাযথ ও অনুমোদিত চ্যানেলের মাধ্যমে করা হয়েছে কিনা। কারণ বাংলাদেশ সেন্টার অননুমোদিত আবেদনের কোন দায় নেবে না।
এখানে সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেন্টারের নির্ধারিত ফর্মে আবেদন করার সময় সদস্য ফি বাবদ কোন অগ্রীম অর্থ গ্রহণ করা হয় না। শুধুমাত্র সদস্যপদ অনুমোদনের পর বাংলাদেশ সেন্টারের এডমিন থেকে আবেদনকারীকে একাউন্টের মাধ্যমে সদস্য ফি পরিশোধ করার জন্য অনুরোধ জানানো হয়।
এখানে উল্লেখ্য যে, বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার ফি তিন হাজার পাউন্ড, লাইফ মেম্বার ফি তিনশত পাউন্ড এবং দুই বছর অন্তর জেনারেল মেম্বার ফি পঞ্চাশ পাউন্ড।
একটি মহল বাংলাদেশ সেন্টারের নামে অননুমোদিত ভূয়া সদস্যপদ ফর্ম কমিউনিটিতে বিলি করে বিভ্রান্তি ও অর্থ সংগ্রহের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে সকলকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।
দেলোয়ার হোসেন
সাধারণ সম্পাদক
বাংলাদেশ সেন্টার লন্ডন
