কেন্টের মেডওয়ে রচেস্টারে প্রথমবারের মতো গ্রিন সেলটার ইউকে এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো সিড সোয়াপ ডে” গত ৭ই ফেব্রুয়ারি। এই আয়োজনে মেডওয়ে ছাড়াও আশপাশের বিভিন্ন শহর থেকে বিভিন্ন বয়সী ও ভিন্ন ভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলে গ্রিন সেলটারের –এর ফাউন্ডার সৈয়দ সুমন, মাহবুব মোরশেদ, সরকার মুকুল, আরিফ, প্রভা, টিংকু, রেজেকা, কাউন্সিলর জন ভাই, ডেভিড ফিঞ্চ, সপ্তাশুরের রুপি আমিন, কৃষ্ণচূড়ার প্রসূন ও জলি, মেডওয়ে বাংলা স্কুলের পক্ষ থেকে মিসেস বশর, লুবনা রহমানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানটির আয়োজক দলে ছিলেন ইকবাল হোসেন, জয়তি পাল, আমিনা করিম, সীমা সাহা, খায়ের, প্রদীপ সরকার, নাসরিন সুলতানা, শাহনাজসহ আরও অনেকে। উপস্থাপক ইকবাল হোসেনের সূচনায় মাহবুব মোরশেদ ও আমিনা করিম স্বাগত বক্তব্য রেখে সবাইকে কৃতজ্ঞতা জানান।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বীজ বপনের পদ্ধতি এবং বাগানে কীভাবে পরিচর্যা করতে হয় তা তুলে ধরা হয়, যা পরিচালনা করেন সীমা সাহা, জয়তি পাল ও সরকার মুকুল।

স্থানীয় শিশুদের জন্য সবজি পরিচিতিমূলক একটি সেশন ও Kids Corner ছিল, যা পরিচালনা করেন শাহনাজ। শিশু ও বড়দের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন স্টলের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য। অকপট ব্যনড সাউন্ড সিস্টেম পরিচালনা ও সংগীত পরিবেশনের করেন.

এবার লক্ষ্য করা যায়, অংশগ্রহণকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল ডেইজি সাইদের বীজ বিতরণ স্টলে। পাশাপাশি গ্রিন সেলটারের এর জুনিয়র এমবসেডরদেরও সক্রিয় অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সবাইকে বাগান করা ও টেকসই জীবনযাপনের বিষয়ে উৎসাহিত করা। গ্রিন সেল্টার ইউকে সারা দেশে বিভিন্ন শহরে নিয়মিত সিড সোয়াপ ডে র আয়োজন করছে, আর তারই অংশ হিসেবে রচেস্টারে এই সফল আয়োজনটি সম্পন্ন হয়।
