
আসসালামু’আলাইকুম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, গতকাল রবিবার ১৫ ফেব্রুয়ারি আপনার/আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা শতভাগ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
আগত অতিথিবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন অভিষেক অনুষ্ঠানে এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ভুয়সী প্রশংসা করেছেন এটি আমাদের সকলের আন্তরিকতার জন্য সম্ভব হয়েছে।
সর্বাত্মক সহযোগিতা ও আন্তরিকতার জন্য চিরকৃতজ্ঞ আপনার কাছে।
আপনার মঙ্গলময় জীবন কামনা করছি, শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ।
কৃতজ্ঞতায়:
আব্দুল বাছির
জেনারেল সেক্রেটারি
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
