
পবিত্র রমযানে ইফতার, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজন করেছে আরএসজেড এডুকেশন ইউকে।

যুক্তরাজ্যে পড়তে আসা নতুন শিক্ষার্থীদের জন্য এ মহতী আয়োজন করেছে যুক্তরাজ্যের স্বনামধন্য এডুকেশন কনসালট্যান্সী ফার্ম আর এস জেড। সোমবার লন্ডনের বাঙালি অধ্যুষিত ইস্ট লন্ডনের আড্ডাঘর রেস্টুরেন্টে এ ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পরিচিতি ও আলোচনা সভায় প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নিয়ে বলেন অনেক হোমলী পরিবেশে এ ইফতার আয়োজন পাওয়াতে তারা সত্যি আনন্দিত। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন লন্ডনে আসার পর এয়ারপোর্টে পিকআপ করা, বাসার ব্যাবস্থা করা, এমনকি খন্ডকালীন চাকুরি খুঁজে পাওয়ার মত কঠিন কাজগুলোকেও সহজ করেছে তাদের কনসালটেন্সি প্রতিষ্ঠান আর এস জেড।

এটা যেন তাদের অভিভাবকসম প্রতিষ্ঠান। অনুষ্ঠানের আয়োজক ও আরএসজেডের সিইও মাহমুদুল হক রবিন জানান শুধু রোযা নয় সারাবছরই এমন মিলনমেলা করার ইচ্ছে আছে যাতে কেউ যুক্তরাজ্যে এসে নিজেকে একা মনে না করেন।

বৃটেনের প্রায় ৭০ টি বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করা RSZ Education এর কর্ণধার মাহমুদুল হক রবিন আরো জানান যুক্তরাজ্য অনেক বিষয়ে কঠোর হলেও প্রকৃত শিক্ষার্থীদের বেলায় যুক্তরাজ্যের দরজা সবসময় খোলা। স্টুডেন্ট ভিসা হচ্ছে না এমন প্রসঙ্গ টেনে জনাব রবিন বলেন গত সেপ্টেম্বর ও জানুয়ারি ইনটেকেও আরএসজেডের মাধ্যমে অর্ধশতাধিক শিক্ষার্থী যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য এসেছে।

তাই তিনি শুরুতেই একটি দ্বায়ীত্বশীল ও বিশ্বস্ত স্টুডেন্ট কনসালট্যানসী ফার্মের মাধ্যমে নির্ভুল ভিসা প্রসেসিং এর পরামর্শ দেন।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাতে মুসলিম উম্মাহর জন্য বিশেষ প্রার্থনা করা হয়। পরে দেশীয় স্বাদের বাহারী ইফতার পরিবেশন করা হয়।
